× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:০৭ পিএম

কেন মেসির নামে মামলা করল ভিড মিউজিক গ্রুপ?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:০৭ পিএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মাঠে বল পায়ে জাদু দেখালেও আদালতের আঙিনায় এবার অস্বস্তিতে পড়তে যাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। গত বছর মিয়ামিতে একটি প্রদর্শনী ম্যাচে মাঠে না নেমে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে মেসির বিরুদ্ধে মামলা করেছে 'ভিড মিউজিক গ্রুপ' নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। 

মিয়ামি-ডেড সার্কিট কোর্টে দায়ের করা এই মামলায় মেসি ছাড়াও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) বিবাদী করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের একচেটিয়া অধিকার পায় ভিড মিউজিক গ্রুপ। 

প্রায় ৭ মিলিয়ন ডলারের বিনিময়ে হওয়া এই চুক্তির একটি প্রধান শর্ত ছিল— ইনজুরি না থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে মেসিকে। আয়োজকদের দাবি, মূলত মেসিকে কেন্দ্র করেই তারা টিকিট, সম্প্রচার স্বত্ব এবং স্পনসরশিপের বিপুল বিনিয়োগ করেছিলেন।

সংকট শুরু হয় গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি নিয়ে। সেদিন হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত থাকলেও মাঠে নামেননি মেসি, বরং গ্যালারির একটি ভিআইপি স্যুটে বসে খেলাটি উপভোগ করেন তিনি। 

অথচ এর ঠিক পরের দিনই ইন্টার মিয়ামির হয়ে এমএলএস-এর একটি ম্যাচে মাঠে নামেন মেসি এবং আটলান্টার বিপক্ষে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। ওই ম্যাচটি ইন্টার মিয়ামির প্লে-অফের টিকিট পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

আয়োজক প্রতিষ্ঠানটির দাবি, মেসি জাতীয় দলের ম্যাচটি এড়িয়ে গিয়ে ইন্টার মিয়ামির হয়ে খেলতে বেশি গুরুত্ব দিয়েছেন, যা সরাসরি চুক্তির বরখেলাপ। 

এছাড়া দ্বিতীয় ম্যাচটি শিকাগোতে হওয়ার কথা থাকলেও সেখানে টিকিট বিক্রি ও স্থানীয় প্রশাসনিক সমস্যার কারণে ফ্লোরিডায় সরিয়ে আনা হয়। সেখানে টিকিটের দাম কমিয়ে ২৫ ডলারে নামিয়েও আশানুরূপ দর্শক পাওয়া যায়নি।

মামলাকারী প্রতিষ্ঠানটি নির্দিষ্ট করে কোনো অঙ্কের ক্ষতিপূরণ দাবি না করলেও তারা জানিয়েছে, মেসির অনুপস্থিতি এবং ভেন্যু পরিবর্তনের কারণে তাদের কয়েক মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। 

তবে এই আইনি অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত লিওনেল মেসি কিংবা আর্জেন্টিনার ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!