ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

আগামীকাল সোমবার থেকে রাজশাহীর মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানে সিরিজের ট্রফিটি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়কই সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সিরিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তুও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আগামীকাল সকাল ৯টা ২০ মিনিটে একই ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডে (৫০ ওভারের ম্যাচে) মুখোমুখি হবে দুই দল।