× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১১:৪৪ এএম

রেকর্ডবুক তছনছ করলেন বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১১:৪৪ এএম

বৈভব সূর্যবংশী।  ছবি : সংগৃহীত

বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত

বাইশ গজে উইকেটে থিতু হতে সময় নেওয়া কিংবা দৌড়ে রান তোলার চিরাচরিত প্রথা যেন মানতেই নারাজ বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই বিস্ময়বালকের ডিকশনারিতে যেন অপেক্ষা বলে কিছু নেই। 

প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হওয়া তার সহজাত প্রবৃত্তি। আর এই মারকুটে ব্যাটিংয়ের প্রদর্শন করতে গিয়েই এবার বিশ্ব ক্রিকেটের দুটি অনন্য রেকর্ড নিজের ঝুলিতে পুরলেন ১৫ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার।

গতকাল শনিবার (০৯ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই স্ট্রাইক পান সূর্যবংশী। অভিজ্ঞ বোলার মোহাম্মদ সিরাজের করা শর্ট লেংথ ডেলিভারিটিকে লং-অনের ওপর দিয়ে আছড়ে ফেলে ছক্কায় ইনিংস শুরু করেন তিনি। 

এই এক ছক্কাতেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড এখন সূর্যবংশীর দখলে। এই মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন মাত্র ৫১৫ বল। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রিয়ার করনবীর সিংয়ের (৮১৩ বল), আর কেইরন পোলার্ডের লেগেছিল ৮৪৩ বল।

দ্রুততম ছক্কার পাশাপাশি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও ১০০ ছক্কার রেকর্ড গড়েছেন বৈভব। রেকর্ড গড়ার দিনে তার বয়স ছিল মাত্র ১৫ বছর ৪৩ দিন। এখন পর্যন্ত ২৯ ম্যাচের ক্যারিয়ারে ২১৫ স্ট্রাইকরেটে ১১৪১ রান সংগ্রহ করেছেন তিনি। 

এই স্বল্প সময়েই টি-টোয়েন্টিতে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, যার মধ্যে দুটি এসেছে আইপিএলের মঞ্চে। গতকালকের ম্যাচেও ১৬ বলে ৩৬ রানের ইনিংসে আরও দুটি ছক্কা হাঁকান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!