× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:৪০ এএম

বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ করল ফিফা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:৪০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপেও ইরান দল অংশ নিলে স্টেডিয়ামের ভেতরে দেশটির বিপ্লব-পূর্ব যুগের (১৯৭৯ সালের আগের) জাতীয় পতাকা ও সেই প্রতীক সংবলিত পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

ইরানের বর্তমান অফিশিয়াল পতাকা এবং ১৯৭৯ সালের আগের পুরোনো পতাকার মূল রঙ (সবুজ, সাদা ও লাল) একই। তবে প্রধান পার্থক্যটি এর মাঝের প্রতীকে। পুরোনো পতাকাটির সাদা অংশের মাঝে একটি ‘সিংহ ও সূর্য’ চিত্রিত রয়েছে।

ফিফার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, ২০২৬ বিশ্বকাপের ভেন্যুগুলোতে ভক্তদের এই পুরোনো পতাকা বা এর প্রতীক সম্বলিত পোশাক পরে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না। জবাবে ফিফা সরাসরি তাদের স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট বা আচরণবিধির কথা উল্লেখ করে। যেখানে স্পষ্ট বলা আছে- স্টেডিয়ামের অভ্যন্তরে যেকোনো ধরণের রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তা বহনকারী সামগ্রী প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও এই পতাকা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। সেবার গ্যালারিতে এই পতাকা বহনকারী কিংবা বর্তমান ইরান সরকার-বিরোধী স্লোগান সম্বলিত পোশাক পরা দর্শকদের অনেককেই স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা ভেতরে ঢুকতে বাধা দিয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!