× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০১:৩৬ এএম

মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০১:৩৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (২৮ মে) নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে মারিয়া মান্দার দল।

ম্যাচের শুরুটাই ছিল রূপকথার মতো। খেলা শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় মালদ্বীপের জালে বল পাঠিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। কিক-অফ থেকে বল পেয়ে অধিনায়ক মারিয়া মান্দা নিখুঁত এক পাসে খুঁজে নেন উইঙ্গার ঋতুপর্ণা চাকমাকে। ঋতুপর্ণার বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে গোল করেন আনিকা। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।

শুরুর দ্রুত গোলের পর ধারণা করা হচ্ছিল, মালদ্বীপকে গোলবন্যায় ভাসাবে বাংলাদেশ। তবে বাস্তবে মালদ্বীপের গোলরক্ষক ফাতহিমাত সাওসান দুর্দান্ত কিছু সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন উমেলাহ মারমা। তবে প্রথমার্ধের শেষ দিকে অসাবধানতাবশত একটি গোল হজম করে বাংলাদেশ। গোলরক্ষক মিলি কিছুটা সামনে এগিয়ে থাকায় তার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধে উল্টো আরও একটি গোল হজম করে সমতায় পড়ে যায় বাংলাদেশ। আফিদার দুর্বল ড্রিবলিং থেকে বল পেয়ে সহজ প্লেসিংয়ে গোল করেন আমিনাত ফাজলা।

তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বাংলাদেশ। ছয় মিনিট পর মালদ্বীপের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে আবারও এগিয়ে যায় লাল-সবুজের দল। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে সুরভী আক্তার প্রীতি বল জালে জড়ান। এরপর ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

মালদ্বীপের বিপক্ষে এর আগে সাফে তিনবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং প্রতিবারই জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার জয় পেলেও কিছুটা ঘাম ঝরাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বার সাফের শিরোপা জয়ের ‘হ্যাটট্রিক মিশন’-এ দারুণ সূচনা করল বাংলাদেশ নারী ফুটবল দল। গত ২০২২ ও ২০২৪ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য এবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা।

Link copied!