× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৯:৫৮ এএম

বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৯:৫৮ এএম

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এবার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন মেসি।

বৃহস্পতিবার (২৭ মে) স্থানীয় সময় ঘোষিত এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রেখেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে।

জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক ১৯৮ ম্যাচ এবং সর্বোচ্চ ১১৬ গোলের মালিক মেসির ওপরই আবারও বড় প্রত্যাশা। ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি দলে জায়গা করে নিয়েছেন এবং নেতৃত্বে থাকছেন তিনিই।

দলে গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। রক্ষণভাগে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মাঝমাঠে আছেন রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজাকুয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো। ফরোয়ার্ড লাইনে মেসির সঙ্গে থাকছেন লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজসহ নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজের ওপরও বড় দায়িত্ব থাকবে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো খেলোয়াড়রা দলের ভারসাম্য ধরে রাখার কাজ করবেন। গোলরক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমিলিয়ানো মার্টিনেজ।

এই দলে বড় কোনো চমকপ্রদ বাদ পড়া না থাকলেও রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তুোনো এবং অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়ার অনুপস্থিতি আলোচনায় এসেছে। তবুও বর্তমান স্কোয়াডকে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হিসেবেই দেখা হচ্ছে।

গ্রুপ জে-তে থাকা আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ছয় দিন পর টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা তৃতীয় স্থান পাওয়া আট দল পরবর্তী রাউন্ডে উঠবে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর এবার ২০২৬ আসরেও শিরোপা ধরে রাখাই আর্জেন্টিনার প্রধান লক্ষ্য। ১৯৭৮ ও ১৯৮৬ সালের ঐতিহাসিক শিরোপার পর তৃতীয় ট্রফি জয়ের স্মৃতি ধরে রাখার মিশনে এবারও বড় ভরসা মেসি-নির্ভর আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ২৬ সদস্যের পূর্ণ দল

গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার

ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার

রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজেকুয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।

ফরোয়ার্ড

লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

রূপালী বাংলাদেশ

Link copied!