× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৯:৪৬ এএম

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৯:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুধু বিশ্বকাপের শেষ ষোলোই নিশ্চিত করেনি আর্জেন্টিনা, গড়েছে নতুন এক কীর্তিও। স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি শেষ ষোলোতে ওঠা দলের তালিকায় এখন এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সামনে এখন কেবল ব্রাজিল।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে ১১তম বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এর চেয়ে বেশি শেষ ষোলো খেলেছে শুধু ব্রাজিল, ১৩ বার।

এতদিন ১০ বার করে শেষ ষোলোতে উঠে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি। এবার স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওনেল স্কালোনির দল। ফলে রেকর্ডের দৌড়ে ব্রাজিলের আরও কাছাকাছি পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা।

১৯৩৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের পর এবার ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা। সব মিলিয়ে এই পর্বে তাদের উপস্থিতি দাঁড়াল ১১ বার।

১৯৩৮, ১৯৫০ ও ১৯৫৪ সালের বিশ্বকাপে অংশ নেয়নি আলবিসেলেস্তেরা। আর পরবর্তী আসরগুলোতে (১৯৮২ সাল পর্যন্ত) বর্তমানের মতো শেষ ষোলোর ফরম্যাট চালু ছিল না।

উল্লেখ্য, এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, স্পেন, পর্তুগাল, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিসর ও আর্জেন্টিনা।

রূপালী বাংলাদেশ

Link copied!