বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এনজো ফার্নান্দেজের লাল কার্ড। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে যোগ করা সময়ে চেলসি তারকাকে মাঠ ছাড়তে হয়েছে দ্বিতীয় হলুদ কার্ড দেখে।
যোগকরা সময়ের তৃতীয় মিনিটের সময় বেপরোয়া ট্যাকল করে স্প্যানিশ খেলোয়াড়কে ফাউল করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান এনজোকে। এর ফলে সঙ্গে সঙ্গেই লাল কার্ডে বহিষ্কার হন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
এনজোর বিদায়ের পর ১০ জনের দলে পরিণত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একজন কম নিয়ে খেলতে হওয়ায় লিওনেল স্কালোনির দলের ওপর চাপ আরও বেড়ে গেছে।
পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন এনজো। তবে ফাইনালে তার এই বেপরোয়া চ্যালেঞ্জ দলের জন্য বড় বিপদ ডেকে আনল। এখন বাকি সময় ১০ জন নিয়েই স্পেনের আক্রমণ সামাল দিতে হবে লিওনেল মেসিদের।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন