× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:০০ পিএম

বরিশালকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল চিটাগং

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:০০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিপিএল ফাইনালে প্রথমবারের মত চিটাগং কিংস দুই ওপেনার অর্ধ-শতকের দেখা পেয়েছে।  তারা গড়েছেন ১২১ রানের পার্টনারশিপ, যা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে মোহাম্মদ মিঠুনের দল।

এদিন চিটাগংকে দারুণ শুরু এনে দেয় ইমন ও নাফে জুটি। বিপিএল ফাইনালে প্রথমবারের মত একই দলের দুই ওপেনার অর্ধ-শতক করেছেন। ইনিংসের শুরু থেকেই বরিশাল বোলারদের রীতিমত শাসন করেছেন এ দুই ব্যাটার। কোনো উইকেট না হারিয়ে পাওয়ারপ্লেতে ৫৭ রান তোলে চিটাগং। ইমন ৩০ বলে তুলে নেন অর্ধ-শতক। দলীয় ১২১ রানের মাথায় ইবাদত হোসেনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নাফে। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬৬ রান।

তবে নাফের ফিরে যাওয়াতে রানের চাকা থামতে দেননি ইমন ও গ্রাহাম ক্লার্ক। রান আউটে কাটা পরার আগে ক্লার্কের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৪ রান। ইমন অপরাজিত থাকেন ৪৯ বলে ৭৮ রানে।

তবে চিটাগংয়ের রান আরও বেশি হতে পারতো। তবে ব্যাটারদের বেধে রেখেছেন মোহাম্মদ আলি। ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেস বোলার।

রূপালী বাংলাদেশ

Link copied!