× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৩:৩১ পিএম

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৩:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূল লড়াইয়ে নামার আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার দুবাইয়ের আইসিসি একাডেমির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির বড় একটা পরীক্ষা হয়ে যাবে। কেননা বিপিএলের কারণে অনেকটা সময় ওয়ানডে ফরম্যাটের বাইরে ছিল টাইগার ক্রিকেটাররা। ফলে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস হয়নি।

আসল লড়াইয়ে নামার আগে সেই ম্যাচ প্র্যাকটিসটা খুব দরকার। পাকিস্তান শাহিনস দলে এর আগে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। ফলে বাংলাদেশের জন্য প্রস্তুতিটা বেশ চ্যালেঞ্জিংই হবে।

বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

আরবি/এফআই

Link copied!