× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১২:১৭ পিএম

মেসি নেই, দায়িত্ব কাঁধে নিয়ে দলকে জেতালেন সুয়ারেজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেজর সকার লিগে (এমএলএস) হিউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে ইন্টার মিয়ামির হয়ে দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লুইস সুয়ারেজ। কোচ হাভিয়ের ম্যাসচেরানো ওয়ার্কলোডের কারণে লিওনেল মেসিকে খেলাননি, তাই দলের ভার পুরোপুরি চাপেছিল সুয়ারেজের ওপর। তবে উরুগুয়ে তারকা এই চাপটা দারুণভাবে সামলেছেন এবং ১ গোল ও ৩ অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেছেন।

এটি মিয়ামির জন্য চলতি মৌসুমে প্রথম জয় এবং ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৬টায় হিউস্টনের শেল এনার্জি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। মিয়ামির হয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন তেলাস্কা সেগোভিয়া। এছাড়া গোল করেন তাদিও অ্যালেন্ডা, যা ছিল এমএলএসে তার ক্যারিয়ারের প্রথম গোল।

এদিন ম্যাচের প্রথম গোলটি আসে সুয়ারেজের অ্যাসিস্টে, যা সেগোভিয়া ৬ মিনিটে করেন। এরপর সুয়ারেজের দ্বিতীয় অ্যাসিস্টে ৩৭ মিনিটে গোল করেন অ্যালেন্ডা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবার সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন সেগোভিয়া, ফলে মিয়ামি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে, ৭৯ মিনিটে সুয়ারেজ নিজেই সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন এবং মিয়ামিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন। ৮৫ মিনিটে হিউস্টনের নিকোলাস লোদেইরো সান্ত্বনার গোল করলেও মিয়ামিকে প্রতিরোধ করতে পারেনি।

তবে ম্যাচের পর হিউস্টনের কয়েকজন ফুটবলারের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড পান মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে।

আরবি/এফআই

Link copied!