× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৫:১৭ পিএম

বাংলাদেশ সিরিজ নিয়ে যা বলছে পিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৫:১৭ পিএম

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত

চলতি মাসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ভারত-পাকিস্তানের পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সেই সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। এ নিয়ে গতকাল বিসিবির সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, 'সিরিজ মাঠে গড়াবে কিনা সেটা আমরা আরো ১-২ দিন পর বলতে পারব। এখন তো অনিশ্চিত মনে হচ্ছে।’

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’

এদিকে পাকিস্তানে ভারতের ড্রোন হামলার পর পিএসএলের ভেন্যু পরিবর্তন করা হয়। টুর্নামেন্টের বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!