× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১০:৫৪ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশ ফুটবলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১০:৫৪ এএম

বাংলাদেশ ফুটবল দল। ছবি-সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দল। ছবি-সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ঘটনা বাংলাদেশের ক্রীড়া জগতেও প্রভাব ফেলছে। 

বিশেষ করে গতকাল কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতার এয়ারওয়েজের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

আগামী ২৮, ২৯ ও ৩০ জুন জাতীয় স্টেডিয়ামে প্রায় ৫০ জন প্রবাসী ফুটবলারকে নিয়ে এই ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে।

 

ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ, যিনি এই ট্রায়ালের অন্যতম সমন্বয়ক, গতকাল কাতার হয়ে তার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু হামলার পর সৃষ্ট ফ্লাইট জটিলতায় তিনি দোটানায় পড়েছেন। 

গতকাল রাত পর্যন্ত তিনি জানিয়েছেন, ট্রায়ালে অংশ নিতে আগ্রহী বেশ কয়েকজন ফুটবলারও মধ্যপ্রাচ্যে আটকা পড়েছেন।

এই পরিস্থিতিতে প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। 

এ বিষয়ে জানতে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা যায়নি। ফলে ট্রায়ালের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!