× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৩:৫৫ পিএম

সৌদিকে হারিয়ে গোল্ড কাপ সেমিফাইনালে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৩:৫৫ পিএম

মেক্সিকো। ছবি- সংগৃহীত

মেক্সিকো। ছবি- সংগৃহীত

কনকাকাফ গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন মেক্সিকো।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্লেনডেলে অনুষ্ঠিত এই ম্যাচে মেক্সিকোর পক্ষে একটি গোল করেন আলেক্সিস ভেগা, অপরটি আসে সৌদি ডিফেন্ডার আবদুল্লাহ মাদুর আত্মঘাতী গোল থেকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন ভেগা। ফুলহ্যামের ফরোয়ার্ড রাউল জিমিনেজের চমৎকার থ্রু পাস থেকে বক্সে ঢুকে প্রথম শটেই গোলরক্ষক আল-আকিদির বাধা পেলেও ফিরতি শটে বল জালে জড়ান তলুকার এই ফরোয়ার্ড।

মেক্সিকোর হয়ে ২০২২ সালের পর এটাই ভেগার প্রথম আন্তর্জাতিক গোল।

ম্যাচের ৮১তম মিনিটে মেক্সিকোর ব্যবধান দ্বিগুণ হয়। মাত্তেও চাভেজের বামদিক থেকে বাড়ানো ক্রস সৌদি ডিফেন্ডার মাদুর পায়ে লেগে নিজের জালেই ঢুকে পড়ে।

মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় মেক্সিকোর মিডফিল্ডার গিলবার্তো মোরার। প্রথমার্ধেই তার পাস থেকে গোলের সুযোগ তৈরি করেন ভেগা, যদিও শটটি পোস্টের বাইরে চলে যায়।

অন্যদিকে, সৌদি আরবও প্রথমার্ধে সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে ২০ মিনিটে আলি মাজরাশি মেক্সিকোর রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে একাই বক্সে ঢুকে যান।

কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

দিনের আরেক কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে পানামাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে হন্ডুরাস।

আগামী বুধবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় হবে মেক্সিকো ও হন্ডুরাসের মধ্যকার সেমিফাইনাল লড়াই।

রূপালী বাংলাদেশ

Link copied!