× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০১:০১ পিএম

২২ গজে আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০১:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল ক্রিকেটের ২২ গজেও তাদের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই লড়াইয়ে এক ধাপ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

বুয়েন্স আইরেসে শুক্রবার রাতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে ৮ উইকেটে পরাজিত করে। আগে ব্যাটিংয়ে নেমে ব্রাজিল ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করতে পারে। জবাবে আর্জেন্টিনা ১৪.৫ ওভারে নির্ধারিত লক্ষ্য পূরণ করে সহজ জয় পায়।

এই জয়ের মাধ্যমে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার অবস্থান আরও মজবুত হলো। এ পর্যন্ত তিনটি ম্যাচে আলবিসেলেস্তেরা ব্রাজিলকে কোনোবারই হারায়নি।

২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলছে উভয় দল। আর্জেন্টিনা ২৯ ম্যাচে ১৭টি জয় পেয়েছে, যেখানে ব্রাজিল ১৬ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়েছে। এ নিয়ে আর্জেন্টিনা পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

ব্রাজিলের ব্যাটসম্যানদের মধ্যে লুইস মোরাইস পেলেন রানের দেখা, ৫৫ বলে ৫১ রান করে তিনি দলের স্কোরকে ১০০ পার করেন। অপর ওপেনার রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান।

এদিন আর্জেন্টিনার বোলিং ছিল অসাধারণ। লুকাস রসি ৪ ওভারে ৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন, অগাস্টিন রিভেরো নেন ২ উইকেট ১৮ রানে।

রান তাড়ায় আর্জেন্টিনার অধিনায়ক ও ওপেনার পেদ্রো বেরন ঝকঝকে ইনিংস খেলেন। ৪২ বল খেলে ৭ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন। এছাড়াও আলেজান্দ্রো ফার্গুসন ও অ্যালান কির্সবম যথাক্রমে ২৩ ও ১৭ রানে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্জেন্টিনা।

একই মাঠে আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল।

রূপালী বাংলাদেশ

Link copied!