× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০১:১১ পিএম

বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০১:১১ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে পদক গ্রহণ করেন ঋতুপর্ণা চাকমা। ছবি- বিটিভি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে পদক গ্রহণ করেন ঋতুপর্ণা চাকমা। ছবি- বিটিভি

বাংলাদেশ নারী ফুটবল দলের স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা পেলেন বেগম রোকেয়া পদক। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার হাতে পদক তুলে দেন।

গত বছর বাংলাদেশের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। চলতি বছর তারা প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

দুটিতেই ঋতুপর্ণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগের জন্য নির্বাচিত করা হয়েছে।

পদক পাওয়ার পর ঋতুপর্ণা বলেন, যেকোনো পুরস্কার আমার জন্য বড় বিষয়। এটি আমাকে আরও উৎসাহ দেয়। আমি খুব খুশি, বিশেষ করে প্রথমবার কোনো ফুটবলার এই পদক পেল, তাই এটা আমার কাছে বিশেষ সাফল্য।

তিনি আরও বলেন, এই পুরস্কার শুধু আমার একার নয়—এটি বাংলাদেশের সব নারীর জন্য অনুপ্রেরণা। আগামী প্রজন্মের ওপর এর ভালো প্রভাব পড়বে।

ঋতুপর্ণা হচ্ছেন বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত সবচেয়ে কমবয়সি নারী। তার এই স্বীকৃতি দেখায়, নারীরাও ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!