ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল গঠন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ইতিমধ্যেই দলগত অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এখনো অধিনায়ক কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

দলটির কোচ হান্নান সরকার জানান, অধিনায়কের দৌড়ে মুশফিকুর রহিম, শান্ত, এমনকি আকবর—সবাই সমানভাবে এগিয়ে। কোচের মতে, অধিনায়ক নির্বাচন নিয়ে আমাদের একটা মধুর সমস্যা আছে। খুব শিগগিরই সবাই জানতে পারবেন কে হবেন রাজশাহীর অধিনায়ক।

উইকেটের পেছনে গ্লাভস হাতে কে থাকবেন—এ বিষয়ে হান্নান সরকার বলেন, টিম কম্বিনেশনে মুশফিক একটু এগিয়ে। কিপিং করলে সে খেলায় বেশি সম্পৃক্ত থাকে।

একজন অভিজ্ঞ কিপার উইকেটের পেছনে থাকলে অধিনায়কের জন্য বোলিং ও দল পরিচালনা অনেক সহজ হয়। অন্য কেউ অধিনায়ক হলেও মুশফিকের গাইডেন্স পাবে।

এদিকে, বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের সময়সূচিতেও পরিবর্তন এসেছে। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও স্বাগতিক সিলেট টাইটান্সের মধ্যে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।