× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:১৪ পিএম

বোলিংয়ে উজ্জ্বল তাসকিন, হেরে গেল দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:১৪ পিএম

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইএল টি-টোয়েন্টির ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৯০ রানে অলআউট হয়ে আগে থেকেই অনেকটা হার মেনে নিল শারজাহ ওয়ারিয়র্স।

দলকে কিছুটা আশা জাগাতে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান তাসকিন। তিনি দুই উইকেট তুলে নিলেও দলের বাকি বোলিং যথেষ্ট প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত ৪ উইকেট ও ৩৭ বল হাতে রেখেই ডেজার্ট ভাইপার্স লক্ষ্য পূরণ করে।

এদিন নজর কাড়ে তাসকিনের বোলিং। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট নেন। পুরো চার ওভার তিনি দেন মাত্র ২০ রান। আগের ম্যাচগুলোতে উইকেট পেয়েও ইকোনমি ঠিক না থাকলেও এই ম্যাচে বেশ ধারাবাহিক ছিলেন।

শারজাহর ব্যাটিংও ভঙ্গুর ছিল। টম অ্যাবেল ৩৫* এবং ইথান ডি’সুজা ১৮ রান করে ব্যতীত বাকিরা ব্যর্থ। তাসকিন নিজে ৪ বলে ২ রান করে আউট হন।

ভাইপার্স ব্যাট করতে নেমে শুরুতে তাসকিনের বোলিংয়ে চাপে পড়ে। ৩০ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা, যার মধ্যে দুটো তাসকিনের। কিন্তু স্যাম কারেন (৩৭) ও ড্যান লরেন্সের (১৪) ৩৮ রানের জুটি জয় নিশ্চিত করে।

এই হারের ফলে শারজাহ ওয়ারিয়র্স সাত ম্যাচের মধ্যে পাঁচটি হারে নেমে গেছে ছয় দলের মধ্যে ৬ নম্বরে। অন্যদিকে ভাইপার্স সাত ম্যাচের মধ্যে সাতটি জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।

রূপালী বাংলাদেশ

Link copied!