ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক জেমিমাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৭ পিএম
জেমিমাহ রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। মেগ ল্যানিংয়ের নেতৃত্বের পর জেমিমাহ রদ্রিগেজ এবার দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন।

নতুন দায়িত্ব নিয়ে জেমিমাহ রদ্রিগেজ বলেন, আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত। আমি দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য, প্রতিটি খেলোয়াড় যেন নিরাপদ ও মূল্যবান বোধ করে। আমি পুরো মন, প্রাণ দিয়ে খেলব এবং দলের প্রতি আমার দায়িত্ব পালন করব।

২৫ বছর বয়সী রদ্রিগেজ মেগ ল্যানিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, মেগ ল্যানিংয়ের নেতৃত্বে আমরা অনেক কিছু অর্জন করেছি। তার শেখানো টিম কালচার চালিয়ে নিতে চাই। আমি তার থেকে অনেক শিখেছি।

রদ্রিগেজ গত মৌসুম পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হিসেবে খেলেছেন। দলের হয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে শুরু থেকে তিনি আছেন এবং ব্যাট হাতে ২৭ ম্যাচে ৫০৭ রান সংগ্রহ করেছেন।

দিল্লি ক্যাপিটালসের কো-ওনার পার্থ জিন্দাল বলেছেন, জেমিমাহের ব্যক্তিত্ব দেশজুড়ে সবাই পছন্দ করে। মাঠে তার উত্সাহ, উদ্যম ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা অসাধারণ। তার নেতৃত্বে দল আরও শক্তিশালী ও সঙ্গঠিত হবে।