বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালীর কোনো ফ্র্যাঞ্চাইজি—নোয়াখালী এক্সপ্রেস। এই নতুন দলকে সমর্থন জানাতে আজ শুক্রবার সিলেটে ভিড় করেছেন এই জেলার ভক্তরা।
বিপিএলের উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়্যারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে খেলবে নোয়াখালী এক্সপ্রেস।
এ দিন সমর্থকরা সকাল ৯টায় হুমায়ুন রশিদ চত্বরে পৌঁছান। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে স্লোগান, ঢোল-বাদ্য, পতাকা ও ব্যানারে সজ্জিত একাধিক বাস সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
নোয়াখালীর ক্রিকেটভক্তরা জানান, ‘বিপিএলের ইতিহাসে প্রথমবার নোয়াখালীর দল খেলছে, এটা আমাদের জন্য গর্বের। তাই আমরা কষ্ট সত্ত্বেও মাঠে এসে প্রিয় দলকে সমর্থন জানাচ্ছি। আশা করছি নোয়াখালী এক্সপ্রেস ভালো খেলবে এবং জেলার মুখ উজ্জ্বল করবে।’
সমর্থকরা আরও জানান, শুধু খেলা নয়, তারা নোয়াখালী বিভাগের দাবিও তুলে ধরবেন এবং দলকে উজ্জীবিত করার জন্য মাঠে থাকবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন