× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:৪০ পিএম

ঢাকাকে পাত্তাই দিল না চট্টগ্রাম রয়্যালস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিপিএলে শুক্রবারের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না চট্টগ্রাম রয়্যালস। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও নাঈম শেখের ব্যাটিং তাণ্ডবে ৪৪ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের তানভীর ইসলাম ও শরিফুল ইসলামের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ঢাকার ব্যাটাররা।

মাত্র ৬৬ রানেই ৬ উইকেট হারিয়ে দলটি যখন অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায়, তখন হাল ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার অপরাজিত ৩৩ রানের (২৫ বল) লড়াকু ইনিংসে ভর করে ১৯.৪ ওভারে ১২২ রান সংগ্রহ করে ঢাকা। এ ছাড়া দলের পক্ষে উসমান খান ২১ ও নাসির হোসেন ১৭ রান করেন।

চট্টগ্রামের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানভীর ইসলাম। ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় তিনি শিকার করেন ৩টি উইকেট। সমান ৩টি উইকেট নেন শরিফুল ইসলামও (১৮ রান)। এ ছাড়া শেখ মেহেদী ২ ও আমির জামাল ১টি উইকেট নিয়ে ঢাকাকে অল্পতে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন।

১২৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় চট্টগ্রামের দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। শুরুর দিকে কিছুটা দেখে খেললেও সময় গড়ানোর সাথে সাথে ঢাকার বোলারদের ওপর চড়াও হন তারা।

এ দিন অ্যাডাম রশিংটন ৩৬ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬০ রান করে অপরাজিত থাকেন। এবং নাঈম শেখ ৪০ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫৬ রান করে মাঠ ছাড়েন।

দুজনের অপ্রতিরোধ্য জুটিতে ১২.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটালস: ১২২/১০ (১৯.৪ ওভার); সাইফউদ্দিন ৩৩*, তানভীর ৩/৮, শরিফুল ৩/১৮।

চট্টগ্রাম রয়্যালস: ১২৩/০ (১২.৪ ওভার); রশিংটন ৬০*, নাঈম ৫৬*।

ফল: চট্টগ্রাম রয়্যালস ১০ উইকেটে জয়ী।

রূপালী বাংলাদেশ

Link copied!