ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রসঙ্গ মুস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের অনুরোধ আসিফ নজরুলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১১:২৯ এএম
আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি অভিযোগ করেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারবে না।

উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, বিষয়টি বিস্তারিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে জানাতে।

তিনি বলেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।

পাশাপাশি তিনি বলছেন, বাংলাদেশের বিশ্বকাপ খেলা শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নেওয়ারও আবেদন জানিয়েছেন।