× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৫ পিএম

সান্তোসে নেইমার-গাবিগোল জুটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৫ পিএম

নেইমার জুনিয়র ও গাবিগোল। ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র ও গাবিগোল। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলে আবারও ফিরছে সেই পুরোনো জাদু। শৈশবের ক্লাব সান্তোস এফসিতে পুনরায় একত্রিত হয়েছেন দুই তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র এবং গাবিগোল। ক্লাব ক্রুজেইরো থেকে ধারে (লোন) চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসে যোগ দিয়েছেন গাবিগোল।

নেইমার সম্প্রতি সান্তোসের সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ২০২৩ সালে জাতীয় দলের হয়ে খেলার সময় হাঁটুর গুরুতর চোট পাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

তবে ২০২৫ সালের শুরুতে সান্তোসে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। গত লিগের শেষ রাউন্ডে হ্যাটট্রিকসহ (৪ গোল) মোট ৮টি গোল করে দলকে বিপদ থেকে রক্ষা করেছেন।

এখন তার মূল লক্ষ্য পুরোপুরি ফিট হয়ে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির মন জয় করা এবং ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখা।

গাবিগোল এবং নেইমার কেবল সতীর্থই নন, তারা দীর্ঘদিনের বন্ধু। এর আগে ২০১৬ সালে ব্রাজিলের হয়ে অলিম্পিক স্বর্ণ এবং ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তারা একসাথে খেলেছেন।

সান্তোসে যোগ দিয়ে গাবিগোল আবেগপ্রবণ হয়ে বলেন, সবাই জানে নেইমার আমার আইডল এবং বন্ধু। আমরা জাতীয় দলে একসাথে খেলে অনেক আনন্দ করেছি। আমার লক্ষ্য হলো তাকে পুরোপুরি ফিট হতে সাহায্য করা। ব্রাজিল বিশ্বকাপের জন্য তাকে চায়, আর আমরা চাই সান্তোসকে শিরোপা জেতাতে।

রূপালী বাংলাদেশ

Link copied!