বয়স ৩৯ পার হলেও ব্যাটে ঝড় তুলছেন অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার। চলতি বিগ ব্যাশ সিরিজে সিডনি থান্ডারের হয়ে তিনি টানা তিন ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন।
গত ৩ জানুয়ারি অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলার পর ৬ জানুয়ারিতেও অপরাজিত ছিলেন ৬৭ রানে। এরপর আজ ব্রিসবেন হিটের বিপক্ষে করলেন ৮২ রান।
এই ধারাবাহিক পারফরম্যান্সের সঙ্গে, ওয়ার্নারের টি-টোয়েন্টিতে ফিফটি-প্লাস ইনিংসের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৪—যা এখনও পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ।
ওয়ার্নারের পরের নাম ভারতীয় তারকা বিরাট কোহলি, যার পঞ্চাশোর্ধ্ব ইনিংস ১১৪। ক্রিস গেইল ১১০টি, পাকিস্তানের বাবর আজম ১০৮টি এবং ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার ১০৬টি।
এই খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে গেইলের—২২টি। বাবরের রয়েছে ১১টি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তামিম ইকবাল। তার ৫৯টি ফিফটি, যার মধ্যে চারটি সেঞ্চুরি।


