× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৮:০০ পিএম

ভারতে ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৮:০০ পিএম

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

ভারতে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভদোদারার বিসিএ স্টেডিয়ামে।

সাম্প্রতিক আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার বিষয় দুই দেশের ক্রিকেট সম্পর্ককে কিছুটা উত্তেজনাপূর্ণ করেছে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই ভারতের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলার কথা জানিয়েছে আইসিসিকে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছে আইসিসিকে বিসিবি একাধিক চিঠিও দিয়েছে।

এদিকে, বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ার সৈকত আইসিসির এলিট প্যানেলের সদস্য। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, আইসিসি তাকে ডাকলে বিসিবির পক্ষ থেকে ফেরানো সম্ভব নয়। তাই এবার সৈকতের ভারত সফর সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়মিত।

অপরদিকে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যু হলে কি আমরা খেলব, সেটা বলা যায় না। আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!