বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ মৌসুমে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। ১০ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
তবে বড় ধাক্কা এসেছে দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রসিংটনের চোটের কারণে। চোটের কারণে তিনি বিপিএল থেকে সড়ে দাঁড়িয়েছেন।
এ বিষয়ে দলের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন সংবাদ সম্মেলনে বলন, রসিংটনের অনুপস্থিতি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তার ব্যাটিং ধরন অনুযায়ী পুরো ব্যাটিং লাইন-আপ তৈরি হতো।
সুমন আরও জানান, আমরা একজন প্রতিস্থাপন খেলোয়াড় খুঁজছি। নিউজিল্যান্ডের টম ল্যাথাম ও ফিল সল্টকে আনার চেষ্টা করেছি, কিন্তু তারা এখন খেলতে পারছেন না। আইপিএল শেষ হওয়ার পর অনেক ক্রিকেটার বিশ্রাম নিচ্ছেন। আমাদের হাতে বিকল্প খুব কম।


