× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:৩২ পিএম

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরাল বিসিবি, দায়িত্ব নিলেন বুলবুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার বিসিবির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নাজমুল ইসলামের পরিবর্তে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আপাতত অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং বোর্ডের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের দাপ্তরিক কাজ যেন স্বাভাবিক ও কার্যকরভাবে চলতে পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির দায়িত্ব সামলাবেন।

এ সময় বিসিবি জানায়, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের সব ক্রিকেটারের সম্মান ও মর্যাদা বজায় রাখতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি চলমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দেশের ক্রিকেটের স্বার্থে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পরিচালককে সরাসরি তার পরিচালক পদ থেকে সরানো যায় না। কেউ নিজে পদত্যাগ না করলে মৃত্যু, গুরুতর শৃঙ্খলাভঙ্গ, মানসিক অক্ষমতা, দেউলিয়া হওয়া বা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তবেই পরিচালক পদ শূন্য ঘোষণা করা যেতে পারে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!