× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:০৯ পিএম

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:০৯ পিএম

লিটন দাস। ছবি : সংগৃহীত

লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাস। নুরুল হাসান সোহানের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেন লিটন।

চলতি আসরে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটনের রান দ্বিতীয় সর্বোচ্চ। আট ম্যাচে তিনি ১৬২ রান করেছেন, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫। 

অন্যদিকে সোহান ব্যাটিংয়ে ছন্দে না থাকার কারণে নিজের খেলার দিকে মনোযোগ দেওয়ার জন্য অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর লিটন বলেন, অধিনায়কত্ব সবসময়ই চ্যালেঞ্জিং। এখন মূল লক্ষ্য প্লে-অফ নিশ্চিত করা। একটি ম্যাচ জিতলেই সেই সুযোগ তৈরি হবে, এরপর ধাপে ধাপে এগোলে ফাইনালও সম্ভব।

লিটন আরও জানান, সোহান নিজেই আমাকে অধিনায়কত্ব হ্যান্ডওভার করেছে। তার কাছ থেকে দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের ব্যাপার।

উল্লেখ্য, রংপুর রাইডার্স ইতোমধ্যেই প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। লিগ পর্বে বাকি থাকা দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই দলের প্লে-অফ নিশ্চিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!