× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১২:১২ এএম

বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন বিসিবির সেই পরিচালক নাজমুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১২:১২ এএম

বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।

রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। 

ফায়াজুর রহমান বলেন, তিনি (এম নাজমুল ইসলাম) জবাব দিয়েছেন। তবে আমি এখনো সেই জবাবটি বিস্তারিতভাবে দেখার সুযোগ পাইনি। অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। যারা দেখেছেন, তাদের কাছ থেকে জেনেছি—জবাবটি ইতিবাচক। আমি নিজে দেখে নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সে বিষয়ে সবাইকে জানানো হবে।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে। তবে বিসিবি তাৎক্ষণিকভাবে পদত্যাগের পথে না গিয়ে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গত বৃহস্পতিবার তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। একই সঙ্গে বিসিবি সভাপতি তাঁর ক্ষমতাবলে নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেন।

নোটিসে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলেও রোববার দুপুরে ৭২ ঘণ্টা পার হওয়ার পর তার জবাব পাওয়া যায়।

বিসিবির নিয়ম অনুযায়ী, কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটি তা পর্যালোচনা করে বোর্ডের কাছে পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ করবে।

এর আগে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। পরে তিনি দেশের সব ক্রিকেটারকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। এর জেরে কোয়াব তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে এবং একপর্যায়ে সব ধরনের খেলা বন্ধের ঘোষণা দেয়। এতে বিপিএলের একটি দিনের ম্যাচ স্থগিত থাকে।

পরবর্তীতে নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর বিসিবির সঙ্গে বৈঠকের মাধ্যমে খেলা বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নেয় কোয়াব। তবে সংগঠনটি তখন নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়। এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে ক্ষমা চাননি।

রূপালী বাংলাদেশ

Link copied!