× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৫২ পিএম

আমরা বিশ্বকাপে যাচ্ছি কি না এটা নিশ্চিত নয় : লিটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৫২ পিএম

লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত

লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত

মাচ হেরে বিপিএল অভিযান শেষ হওয়ার পর রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে এলেন ভাঙা মনে। আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার কাঁধে থাকলেও বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা ক্রিকেটারদের মনকে নাড়া দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন। লিটন সতর্ক থেকেছেন, নিজের অনুভূতি প্রকাশের বদলে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে দলকে প্রস্তুত রাখাই তার কাজ।

এর পেছনে মূল কারণ ভারতের সঙ্গে সম্পর্কিত কিছু ইস্যু। আইপিএল-এ বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে না দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, তারা বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলবে না। 

এ ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশকে ভারতে পাঠানো নিরাপদ মনে করছে না। বিসিবি এখন আইসিসিকে অনুরোধ করেছে, বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএলে ব্যস্ত থাকলেও রংপুর রাইডার্সের খেলোয়াড়রা মঙ্গলবার (আজ) থেকে এ ব্যস্ততা শেষ করেছেন। এখন বিশ্বকাপের প্রস্তুতি ও মানসিক প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল, কিন্তু অনিশ্চয়তার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? তিনি নিজেই প্রশ্নের জবাবে বলেন, বিশ্বকাপ অনেক দিন বাকি। আমরা যাচ্ছি কি না এটা নিশ্চিত নয়।’

দুই সপ্তাহ পর ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। শেষ পর্যন্ত যদি বাংলাদেশ খেলতে যায় এবং প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারে, অধিনায়ক হিসেবে দায়িত্ব লিটনের ওপরই বর্তাবে। 

তবে লিটন পেশাদার ক্রিকেটার হিসেবে বলেছেন, ‘৭ তারিখে বিশ্বকাপ শুরু। ১৪ দিন হাতে আছে। মেন্টালি আমাদের অনেক সুযোগ আছে প্রস্তুতি নেওয়ার। লাইফে সব কিছুই আইডিয়াল হয় না। যেমন বিপিএল ম্যাচও আইডিয়াল ছিল না, কিন্তু খেলতে হয়েছে।’

বিসিবির পক্ষ থেকে এখনো লিটন ও দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এই বিষয়ে লিটন বলেন, না, কেন জানতে চায়নি সেটাও আমি জানি না।

রূপালী বাংলাদেশ

Link copied!