× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫০ পিএম

ফেসবুকে পোস্ট দিয়ে দায়িত্ব ছাড়লেন বিসিবির পরিচালক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫০ পিএম

বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। ছবি : সংগৃহীত

বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। ছবি : সংগৃহীত

ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের এক প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন তিনি।

রিয়াসাদ আজিম তার ব্যক্তিগত প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদনে শামীমের বিরুদ্ধে ফিক্সিং সংশ্লিষ্টতার দাবি তোলেন। এর পরপরই শুক্রবার (২৩ জানুয়ারি) বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানসহ নিজের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মোখলেসুর রহমান শামীম।

এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে শামীম বলেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, এই সিদ্ধান্ত কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও বিসিবির মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়বদ্ধতার অংশ।

শামীম তার পোস্টে আরও লেখেন, বাংলাদেশ ক্রিকেট তার কাছে শুধু একটি দায়িত্ব নয়—এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। সিদ্ধান্তটি কষ্টের হলেও তিনি বিশ্বাস করেন, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বিসিবি পরিচালক বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তদন্তের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি জানান, অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকার অঙ্গীকার অটুট থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!