ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১১:০৫ পিএম
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবার জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, পরবর্তী সিরিজ থেকে সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলার জন্য বিবেচনা করা হবে।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের হোম ও অ্যাওয়ে সিরিজে তিনি দলে ফিরতে পারবেন। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিটনেস প্রয়োজন, সেখানে নির্বাচকরা তাকে দলে ডাকতে পারবে।

এছাড়া, কেন্দ্রীয় চুক্তির জন্যও সাকিবকে আবার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি নাজমুল সরকার সঙ্গে আলোচনা করবেন।

মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার ফিটনেস অনুযায়ী সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করা হবে। এই পদক্ষেপে দেশের ক্রিকেটপ্রেমীরা নতুনভাবে আশাবাদী হয়েছেন।

সাকিব আল হাসানের জাতীয় দলে প্রত্যাবর্তন নিশ্চিত হলে বাংলাদেশের পরবর্তী সিরিজগুলোতে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।