× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:১৬ পিএম

‘গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:১৬ পিএম

আসিফ আকবর। ছবি : সংগৃহীত

আসিফ আকবর। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ভারতের মাটিতে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বিসিবি নিজ নিজ অবস্থানে অটল থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ।

এ বিষয়ে বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৩ জানুয়ারি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ভারতের মাটিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। এর পরপরই নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টাইগারদের বিশ্বকাপ বর্জনের আলোচনা শুরু হয়। 

এরপর আইসিসিকে চিঠি দেয় বিসিবি, সেখানে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরানোর অনুরোধ জানানো হয় আইসিসিকে। 

এর কিছুদিন পর আইসিসি এক সভা ডেকে বিসিবিকে জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, তা না হলে বিকল্প দল বেছে নেবে আইসিসি।

আইসিসির এমন সিদ্ধান্তে ২২ জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।

এর ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বাংলাদেশের জায়গায় আসরে সুযোগ করে নিয়েছে স্কটল্যান্ড।

এদিকে, শনিবার ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের উত্তরে বিসিবি পরিচালক আসিফ আকবর গোয়েন্দা রিপোর্টের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখানে সরকারের নিজস্ব কিছু প্রশ্ন ও নিরাপত্তা মূল্যায়ন ছিল। ক্রিকেটার, সাংবাদিক, দর্শক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই মুহূর্তে কোনো নাশকতামূলক ঘটনা ঘটলে তার দায় আমরা নিতে পারি না। এটি সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্ত।

আসিফ আকবর আরও জানান, বিসিবির সঙ্গে টানা ২১ দিনের আলোচনা ও মতবিরোধের পর আইসিসি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম বাদ দেয়। ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে তথ্য, পররাষ্ট্র, ক্রীড়া ও আইন—এই চারটি মন্ত্রণালয় একযোগে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, নিরাপত্তাই এখানে সবচেয়ে বড় বিষয়। আইসিসি ও বিসিবি সংস্থা হলেও তারা রাষ্ট্র নয়। একটি রাষ্ট্র যখন নিরাপত্তার প্রশ্ন তোলে, তখন সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। মন্ত্রিসভায় আলোচনা করে সরকার ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!