× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:০৯ এএম

ডি ককের ঝড়ে দিশেহারা ক্যারিবিয়ানরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:০৯ এএম

কুইন্টন ডি কক। ছবি : সংগৃহীত

কুইন্টন ডি কক। ছবি : সংগৃহীত

সুপারস্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২২২ রানের বড় লক্ষ্য ১৫ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা।

এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন কুইন্টন ডি কক, যিনি প্রায় তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলতে নেমেই শতক হাঁকান।

সেঞ্চুরিয়নে ডি কক ৪৩ বলে শতক পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৫ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৬টি চার। পুরো ইনিংসে তিনি মাত্র আটটি ডট বল খেলেন। এটি ছিল ডি ককের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

ডি ককের সঙ্গে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়েন রায়ান রিকেলটন। নতুন করে তিন নম্বরে ব্যাট করতে নেমে রিকেলটন ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। দুজন মিলে ৭২ বলে ১৬২ রানের জুটি গড়েন। রিকেলটন অপরাজিত থাকেন ৭৭ রানে, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর।

এই ম্যাচে রান তাড়ায় সেঞ্চুরিয়নের উইকেট যে ব্যাটসম্যানদের জন্য কতটা সহায়ক ছিল, সেটাই আবার প্রমাণ হলো। এটি ছিল সুপারস্পোর্ট পার্কে পঞ্চমবারের মতো ২০০-এর বেশি রান সফলভাবে তাড়া করার ঘটনা।

এর আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করেছিল। ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ার প্রথম ১০ ওভারে ক্যারিবিয়ানদের স্কোরবোর্ডে যোগ হয় ১১৫ রান। 

শেষ দিকে শেরফানে রাদারফোর্ড ২৪ বলে ৫৭ রান করে দলকে ২২১ রানে পৌঁছে দেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মহারাজ ছিলেন সবচেয়ে কার্যকর। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ২২৫ রান করে ম্যাচ জিতে নেয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!