× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:৫৬ পিএম

সংবাদ সম্মেলনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক : কোয়াব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে কেন্দ্র করে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এ ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে সংগঠনটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব তাদের অবস্থান স্পষ্ট করে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেট অঙ্গনে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনের মতো একটি পেশাদার পরিসরে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও শিষ্টাচার বজায় রাখা অত্যন্ত জরুরি। কোয়াবের মতে, মতবিরোধ বা কঠিন প্রশ্ন থাকাটা স্বাভাবিক হলেও তা প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সবার কর্তব্য।

সংগঠনটি জানায়, মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তা মোকাবিলা ও প্রকাশের ক্ষেত্রে সংযম, পারস্পরিক সম্মান এবং পেশাগত নীতিমালা অনুসরণ করা প্রয়োজন।

ক্রিকেট-সংশ্লিষ্ট সব পক্ষের মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ—এ কথা স্মরণ করিয়ে দিয়ে কোয়াব আরও বলেন, কোচ, বোর্ড কর্মকর্তা, ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিক ও সমর্থক—সবাই এই অঙ্গনের অবিচ্ছেদ্য অংশ।

ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে প্রত্যাশা জানিয়ে সংগঠনটি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন। পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনার পরিবেশ আরও ইতিবাচক ও গঠনমূলক হবে—এমনটাই বিশ্বাস কোয়াবের।

রূপালী বাংলাদেশ

Link copied!