অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামীকাল ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জমকালো প্রচারের অংশ হিসেবে আইসিসি এবার ঘোষণা করেছে একঝাঁক তারকায় ঠাসা ধারাভাষ্যকার প্যানেল।
বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের কাছে সরাসরি খেলার রোমাঞ্চ পৌঁছে দিতে আইসিসি বেছে নিয়েছে ক্রিকেটবিশ্বের সেরা কণ্ঠস্বরগুলোকে।
এবারের প্যানেলে রয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ এক ভারসাম্য। মাইক্রোফোন হাতে মাঠের উত্তেজনা দর্শকদের কাছে জীবন্ত করে তুলতে থাকবেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ এবং ইয়ান বিশপ ও আতহার আলী খানের মতো কিংবদন্তি ধারাভাষ্যকাররা।
প্যানেলে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন সাবেক তারকা। তালিকার অন্যতম আকর্ষণ অ্যারন ফিঞ্চ, কুমার সাঙ্গাকারা, দীনেশ কার্তিক, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা ও কার্লোস ব্র্যাথওয়েট।
এ ছাড়া ধারাভাষ্যের তালিকায় চমক হিসেবে থাকছেন বর্তমান সময়ের খেলোয়াড়রাও। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা ও শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবার ধারাভাষ্যকার হিসেবে নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন।
পূর্ণাঙ্গ ধারাভাষ্যকার তালিকা
রভি শাস্ত্রী, নাসের হুসেইন, আতহার আলী খান, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনুস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এমপুমেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, কাস নাইডু, বাজীদ খান, রৌনক কাপুর, নাইল ও'ব্রায়েন, প্রিস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, টেম্বা বাভুমা।


