× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:০৩ পিএম

পাকিস্তানের দাবিতে সন্তুষ্ট নয় আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে পাকিস্তানের লাহোরে জরুরি বৈঠক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামও, যিনি রোববার সকালেই পাকিস্তানে পৌঁছান।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় তাদের প্রতি সংহতি জানিয়ে এবং পাকিস্তান সরকারের নির্দেশনার দোহাই দিয়ে ওই ম্যাচটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

আইসিসির প্রশ্ন ও শাস্তির হুমকি পিসিবি এই ম্যাচ না খেলার পেছনে আইনি পরিভাষায় 'ফোর্স মেজিউর'র (অনিবার্য পরিস্থিতি) কথা উল্লেখ করেছে। কিন্তু আইসিসি এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। 

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানতে চেয়েছে, পুরো টুর্নামেন্ট না খেলে শুধু একটি নির্দিষ্ট ম্যাচ বর্জনের ক্ষেত্রে কীভাবে 'ফোর্স মেজিউর' প্রযোজ্য হয়।

আইসিসি স্পষ্টভাবে পিসিবিকে জানিয়েছে, শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে পিসিবিকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এর আগে এক বিবৃতিতে আইসিসি পিসিবি এবং এর চেয়ারম্যান মহসিন নাকভিকে তাদের সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করার সতর্কবার্তা দিয়েছিল।

এদিকে পিসিবি প্রথমে গণমাধ্যমে আসা ব্যাক-চ্যানেল আলোচনার খবর অস্বীকার করেছিল। তবে বর্তমান পরিস্থিতি দ্রুত সমাধানের পথ খুঁজছে তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!