× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:৩৫ পিএম

বড় ধাক্কা খেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:৩৫ পিএম

রাফিনিয়া ও মার্কাস র‍্যাশফোর্ড। ছবি : সংগৃহীত

রাফিনিয়া ও মার্কাস র‍্যাশফোর্ড। ছবি : সংগৃহীত

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে বেশ চাপে রয়েছে বার্সেলোনা। এই হারের ক্ষত শুকানোর আগেই হান্সি ফ্লিকের দলকে ফিরতে হচ্ছে লা লিগার লড়াইয়ে।

সোমবার ১৬ ফেব্রুয়ারি জিরোনার মুখোমুখি হবে বার্সা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের দুই তারকা ফরোয়ার্ড রাফিনিয়া এবং মার্কাস র‍্যাশফোর্ডের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় কোচ ফ্লিক।

অ্যাথলেটিকোর বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। এই একই সমস্যার কারণে এর আগে আলবাসেতে এবং মায়োর্কার বিপক্ষেও মাঠে নামা হয়নি তার। তবে বার্সেলোনা সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, রাফিনিয়ার ইনজুরি অনেকটাই সেরে উঠেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের পর শনিবারও দলের সাথে পূর্ণ সেশনে অনুশীলন করেছেন রাফিনিয়া এবং তার কোনো অস্বস্তি দেখা যায়নি। ফলে সোমবার জিরোনার বিপক্ষে তার মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৩ গোল এবং ৫টি অ্যাসিস্ট নিয়ে ফ্রিকের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।

রাফিনিয়ার খবর ইতিবাচক হলেও, মার্কাস র‍্যাশফোর্ডকে নিয়ে খবর ভালো নয়। অ্যাথলেটিকোর বিপক্ষের ম্যাচে না থাকা এই ইংলিশ ফরোয়ার্ড জিরোনার বিপক্ষেও অনিশ্চিত। গত সপ্তাহে মায়োর্কার বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।

শনিবারের অনুশীলনে র‍্যাশফোর্ডকে দেখা যায়নি। রবিবারও তিনি পূর্ণমাত্রায় অনুশীলন করতে পারবেন বলে মনে হচ্ছে না। এতে সোমবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

চলতি মৌসুমে লামিন ইয়ামাল, রবার্ট লেভানডভস্কি এবং রাফিনিয়াকে নিয়ে বার্সার মূল আক্রমণভাগ সাজানোর পরিকল্পনা ছিল কোচ হান্সি ফ্লিকের। কিন্তু ইনজুরির কারণে বারবার সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!