× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৫১ পিএম

সেমিতে নেই রিজার্ভ ডে, বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে যা হবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গ্রুপ পর্ব ও সুপার এইটের রোমাঞ্চকর লড়াই শেষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন শেষের দিকে। টুর্নামেন্টে বাকি মাত্র তিনটি ম্যাচ। আগামীকাল ৪ মার্চ থেকে শুরু হচ্ছে মাঠের আসল লড়াই—নকআউট পর্ব।

৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তবে ক্রিকেট বিশ্বের সবটুকু নজর কেড়ে নিয়েছে ৫ মার্চের দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়বে দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড।

গ্রুপ পর্ব বা সুপার এইটে রিজার্ভ ডে না থাকলেও আইসিসি নকআউট পর্বের জন্য বিশেষ নিয়ম রেখেছে। তবে এই নিয়মই ভারতের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল ম্যাচটি যদি বৃষ্টির কারণে নির্ধারিত দিন ও রিজার্ভ ডে—উভয় দিনেই পরিত্যক্ত হয়, তবে সুপার এইটের পয়েন্ট টেবিল অনুযায়ী ফাইনালিস্ট নির্ধারিত হবে।

এখানেই প্যাঁচে পড়েছে টিম ইন্ডিয়া। সুপার এইটে নিজ নিজ গ্রুপে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। অন্যদিকে ভারত তাদের গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে সেমিতে উঠেছে। 

ফলে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কোনো লড়াই ছাড়াই ফাইনালে চলে যাবে জস বাটলারের ইংল্যান্ড; আর ঘরের মাঠেই বিদায় নিতে হবে ভারতকে।

সাধারণত টি-টোয়েন্টি ম্যাচে ফল পেতে ৫ ওভার করে খেলা প্রয়োজন হলেও আইসিসির নকআউট পর্বে নিয়ম ভিন্ন। এখানে ফলাফল আসতে হলে দুই ইনিংসেই অন্তত ১০ ওভার করে খেলা হতে হবে।

এদিকে টানা তৃতীয়বার যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। 

ভারতীয় সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ৪ মার্চ কলকাতা এবং ৫ মার্চ মুম্বাইয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 

রূপালী বাংলাদেশ

Link copied!