× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:১৫ পিএম

সরফরাজের কাঁধেই কি উঠছে পাকিস্তানের কোচের দায়িত্ব?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:১৫ পিএম

সরফরাজ আহমেদ। ছবি : সংগৃহীত

সরফরাজ আহমেদ। ছবি : সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেটে বড়সড় পরিবর্তনের পুরনো ঐতিহ্য ফের শুরু হয়েছে। চলতি বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নেওয়ার পর এবার টিম-ম্যানেজম্যান্টে বড় বদল আনছে পিসিবি। গুঞ্জন চলছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ হতে যাচ্ছেন পাকিস্তানের নতুন টেস্ট কোচ।

২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী কোচ আজহার মাহমুদের বিদায়ের পর থেকে টেস্ট দলের প্রধান কোচের পদটি শূন্য পড়ে আছে। দীর্ঘ প্রতীক্ষার পর পিসিবি এখন অভিজ্ঞ সরফরাজের ওপরই আস্থা রাখতে চাইছে বলে জানা যায়। 

সম্প্রতি তার কোচিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ জেতায় বোর্ড প্রধান মহসিন নাকভির গুডবুকে জায়গা করে নিয়েছেন সাবেক এই অধিনায়ক।

সরফরাজ বর্তমানে পাকিস্তান শাহিন্সের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজ চলার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সফর স্থগিত করেছে ইংল্যান্ড। বর্তমানে সরফরাজসহ পুরো দলের দেশে ফেরার প্রক্রিয়া চলছে।

আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজের আগেই সরফরাজকে প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হতে পারে। আগামী ৮ ও ১৬ মে টেস্ট দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৫৪টি টেস্ট খেলা সরফরাজ আহমেদ পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বেই ২০১৭ সালে ভারতকে হারিয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। মাঠের ক্রিকেটে শেষবার তাকে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা গিয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!