× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:৫২ পিএম

‘বুমরাহ যেন আলাদিনের চেরাগের জিন’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই-স্কোরিং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক হিসেবে আবারও উজ্জ্বল জাসপ্রিত বুমরাহ। 

তার এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি তাকে ‘সুপারপাওয়ার’ এবং ‘জাদুর চেরাগের জিনের’র সঙ্গে তুলনা করেছেন।

ইএসপিএন ক্রিকইনফোর বিশেষ অনুষ্ঠান ‘টাইমআউট’-এ আলাপকালে ডু প্লেসি বুমরাহর ভূয়সী প্রশংসা করে বলেন, ভারত সম্ভবত নিজেরাও জানে না তারা কতটা ভাগ্যবান যে তাদের দলে বুমরাহ আছে। 

ফরম্যাট যাই হোক, আপনি শুধু তার হাতে বল তুলে দেবেন আর সে আপনাকে ম্যাচ জিতিয়ে দেবে। এটা যেকোনো অধিনায়কের জন্য একটা স্বপ্ন, যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। আপনি প্রদীপে ঘষা দেবেন আর ভেতর থেকে বুমরাহ বেরিয়ে আসবে।

রানের জোয়ারে এক অবিচল দেয়াল মুম্বাইয়ের এই ম্যাচে যেখানে দুই দল মিলিয়ে প্রায় ৫০০ রান তুলেছে (২৫৩ বনাম ২৪৭), সেখানে বুমরাহর বোলিং ছিল অবিশ্বাস্য। 

পুরো ম্যাচে ওভারপ্রতি গড় রান ১২-এর উপরে থাকলেও বুমরাহ ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন (ইকোনমি ৮.২৫)। বিশেষ করে ৫, ১১, ১৬ এবং ১৮তম ওভারগুলোতে তার নিয়ন্ত্রিত বোলিং ইংল্যান্ডের ব্যাটারদের হাত পা বেঁধে রেখেছিল।

ডু প্লেসি বুমরাহর বোলিং অ্যাকশনকে লসিথ মালিঙ্গার সঙ্গে তুলনা করে বলেন, তার অ্যাকশন এতটাই আলাদা যে ব্যাটাররা বুঝতেই পারে না বল কখন রিলিজ হচ্ছে। সে যদি ইয়র্কার মিস করে ফুলটসও দেয়, তবুও ব্যাটাররা সেটি খেলতে দেরি করে ফেলে। এই বৈচিত্র্যই তাকে অনন্য করে তুলেছে।

বুমরাহকে সঠিক সময়ে ব্যবহারের জন্য ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রশংসা করতেও ভোলেননি ডু প্লেসি। ১৮তম ওভারে যখন ইংল্যান্ডের জয়ের জন্য ৩ ওভারে ৪৫ রান প্রয়োজন ছিল এবং জ্যাকব বেথেল বিধ্বংসী মেজাজে ছিলেন, তখন বুমরাহকে আক্রমণে এনে মাত্র ৬ রান দেওয়া ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ডু প্লেসি একে ‘স্পট-অন ক্যাপ্টেনসি’ বলে অভিহিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!