× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৩:২৭ পিএম

‘আমি অনুশীলন করতে গিয়ে শুনি, অনুমতি নেই’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৩:২৭ পিএম

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ এবার আর চুপ থাকলেন না! দীর্ঘ ক্যারিয়ারে নীরবে সহ্য করা অবহেলা, টিম ম্যানেজমেন্টের বৈষম্য এবং ২০২৩ বিশ্বকাপের আগে মিরপুরে অনুশীলনে বাধা পাওয়ার মতো অপমানের গল্প এবার আনলেন প্রকাশ্যে। 

‘সিম্পলি সাঈদ’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক মুখ খুলে বলেই ফেললেন অনেক না জানা কথা।

২০২৩ বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার সময়কার এক হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিতে গিয়ে রিয়াদ বলেন, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সত্ত্বেও তাকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি। 

রিয়াদ আরও বলেন, আমি একাডেমি মাঠে গিয়ে নেট চেয়েছিলাম। তারা আমাকে সরাসরি বলে দিল, ভাই অনুমতি নেই। ওপরের স্তর থেকে নির্দেশ আছে যে আমাকে এখানে অনুশীলন করতে দেওয়া যাবে না। আমি তা শুনে মাথা নিচু করে সেদিন মাঠ থেকে চলে গিয়েছিলাম।

বিশ্বকাপের আগে পারফর্ম করা সত্ত্বেও তাকে যেভাবে দলের বাইরে রাখা হয়েছিল, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। 

নিউজিল্যান্ড সিরিজে অনেক খেলোয়াড় ব্যর্থ হওয়ার পর অনেকটা 'বাধ্য হয়ে' তাকে ফেরানো হয়েছিল উল্লেখ করে রিয়াদ বলেন, যদি কোনো খেলোয়াড় এত বছর ধরে দলের সেবা করে, তবে তার ন্যূনতম সম্মান প্রাপ্য। সেই সময়ের নির্দিষ্ট টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের প্রতি আমার আর কোনো শ্রদ্ধা নেই।

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাটিং পজিশন নিয়ে ত্যাগ নিয়ে তিনি বলেন, আমি সবসময় ৪ বা ৫ নম্বরে ব্যাটিং করতে চেয়েছিলাম, কিন্তু দলের স্বার্থে কখনো মুখ খুলিনি। মাশরাফি ভাই যখনই এসে বলতেন— 'রিয়াদ আজ ৪ নম্বরে, কাল ৫ নম্বরে', আমি বলতাম 'ঠিক আছে'। আমার কোনো অভিযোগ ছিল না, কারণ আমি দলের জয় চেয়েছিলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!