× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৩:৪৩ পিএম

আউট বিতর্ক নিয়ে মুখ খুললেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৩:৪৩ পিএম

লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত

লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের করা একটি রান আউটকে কেন্দ্র করে চলছে আলোচনা ও সমালোচনা।

স্পিরিট অব ক্রিকেট নাকি ক্রিকেটের নিয়ম—এই চিরাচরিত বিতর্কে এবার ঘি ঢেলেছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। সতীর্থ মিরাজের নেওয়া সিদ্ধান্তের পূর্ণ সমর্থন জানিয়ে লিটন  বললেন, আন্তর্জাতিক ক্রিকেটে দয়ার কোনো স্থান নেই।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মিরাজের করা চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি সরাসরি মিরাজের দিকেই আসছিল। ঠিক সেই মুহূর্তে নন-স্ট্রাইক প্রান্তে থাকা পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে আসেন এবং বলটি কুড়িয়ে মিরাজের হাতে ধরিয়ে দিতে চান।

কিন্তু মিরাজ বলটি হাতে নিয়েই ক্ষিপ্রতার সাথে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ার নিয়ম অনুযায়ী তাকে আউট ঘোষণা করলে হতবাক হয়ে মাঠ ছাড়েন সালমান।

ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় লিটন বলেন, এখানে কেউ চ্যারিটি ম্যাচ খেলতে নামেনি। এটি আন্তর্জাতিক ক্রিকেট এবং নিয়মের মধ্যে থাকলে সেটিকে আউট বলেই ধরা হবে।

অন্যদিকে সালমান বলেন, ব্যক্তিগতভাবে তিনি এমন পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত নিতেন। তার ভাষায়, তারা আগে এমন কিছু করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

রূপালী বাংলাদেশ

Link copied!