মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিম ও সাইফ হাসানের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ।
আজ রোববার (১৫ মার্চ) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। টস গেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। এ দিন শুরু থেকেই মারকুটে স্বভাবে ব্যাট চালান তানজিদ তামিম। আরেক ওপেনার সাইফ হাসান দেখেশুনেই খেলতে থাকেন।
দুই ওপেনারের জুটিতে শতরান পার করে টাইগাররা। দলীয় ১০৫ রানের মাথায় ব্যক্তিগত ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান।
সাইফ হাসান ফিরলেও একপাশ আগলে নিজের অর্ধশতক তুলে নেন তামিম। নাজমুল শান্তকে সাথে নিয়ে আবারও গড়ে তুলেন জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৫৩ রান। ৮৪ বলে ৮৬ রানে খেলছেন তানজিদ তামিম এবং ২৯ বলে ২৪ রানে ব্যাট করছে নাজমুল হোসেন শান্ত।
বল হাতে পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নেন শাহীন শাহ আফ্রিদি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন