মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে ২৯০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
আজ রোববার (১৫ মার্চ) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। এ দিন শুরু থেকেই মারকুটে স্বভাবে ব্যাট চালান তানজিদ তামিম। আরেক ওপেনার সাইফ হাসান দেখেশুনেই খেলতে থাকেন।
দুই ওপেনারের জুটিতে শতরান পার করে টাইগাররা। দলীয় ১০৫ রানের মাথায় ব্যক্তিগত ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান।
সাইফ ফিরলে শান্তকে নিয়ে জুটি গড়েন তামিম-শান্ত। দলীয় ১৫৮ রানের মাথায় গিয়ে শান্তর আউটের মধ্যে দিয়ে জুটি ভাঙে তাদের।
সাইফ-শান্ত ফিরলেও একপাশ আগলে প্রথমে অর্ধশতক, তারপর ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তামিম। দলীয় ১৯৪ রানের মাথায় ব্যক্তিগত ১০৭ বলে ১০৭ রান করে আবরার আহমেদের বলে বিদায় নেন তামিম।
তানজিদ তামিম আউট হলে কমে যায় টাইগারদের রানের চাকা। একটা সময় মনে হয়েছিল ৩৩০-এ পৌঁছে যাবে বাংলাদেশ পুঁজি। তবে তার আর হয়নি।
শেষদিকে তাওহীদ হৃদয়ের ৪৪ বলে ৪৮ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের সংগ্রহ পায় টাইগারার।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৫৫ বলে ৩৬ রান করেন সাইফ হাসান, ১০৭ বলে ১০৭ রান করেন তানজিদ হাসান তামিম, ৩৪ বলে ২৭ রান করেন নাজমুল হোসেন শান্ত এবং ৪৪ বলে ৪৮ রান করেন হৃদয়।
বল হাতে পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন হারিস রউফ, এবং ১টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন