× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:২৭ পিএম

রান আউটকে কেন্দ্র করে আম্পায়ারকে হত্যা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:২৭ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খেলার মাঠের হার-জিত বা আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু সেই উত্তেজনা যে প্রাণঘাতী রূপ নিতে পারে, তার সাক্ষী হলো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে ‘রান আউট’ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে ডোলা অজিত বাবু (২১) নামে এক তরুণ আম্পায়ারকে চুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

জানা যায়, গত রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিশাখাপত্তনমের পেদাগাদিলি এলাকায় তিনটি স্থানীয় দলের মধ্যে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছিল। ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন ডোলা অজিত বাবু এবং তার সহযোগী বুদুমুরি চিরঞ্জীবী। 

ম্যাচ চলাকালীন নন-স্ট্রাইকার প্রান্তে একটি রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ব্যাটসম্যান এবং ফিল্ডিং সাইডের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে দুই আম্পায়ার হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন এবং খেলা পুনরায় শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাঠের বিবাদ সেখানেই শেষ হয়নি। কান্তা কিশোর ওরফে ‘বক্সার’ নামে স্থানীয় এক যুবক, যিনি দর্শক হিসেবে ম্যাচটি দেখছিলেন, আগের ঘটনার জের ধরে আম্পায়ারদের সঙ্গে পুনরায় তর্কে জড়ান। 

অভিযোগ উঠেছে, খেলা শেষ হওয়ার পর কিশোর মদ্যপ অবস্থায় আম্পায়ার অজিত বাবু ও চিরঞ্জীবীকে ফোনে করে একটি নির্জন স্থানে দেখা করতে বলেন।

সার্কেল ইন্সপেক্টর মাল্লেশ্বর রাও জানান, আম্পায়াররা ওই নির্দিষ্ট স্থানে পৌঁছানো মাত্রই কিশোর আচমকা ছুরি বের করে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি অজিত বাবুর বুকে ছুরিকাঘাত করেন। 

বন্ধুকে বাঁচাতে গিয়ে সহকারী আম্পায়ার চিরঞ্জীবীসহ আরও কয়েকজন জখম হন। রক্তাক্ত অবস্থায় অজিত বাবুকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বিশাখাপত্তনমের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, এটি কোনো তাৎক্ষণিক উত্তেজনা নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ভাই জানান, আগের দিনই স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে মাঠের বিবাদ মিটে গিয়েছিল। 

কিন্তু ওই যুবক পকেটে ছুরি নিয়ে ওত পেতে ছিলেন এবং পরিকল্পিতভাবে অজিতকে ডেকে নিয়ে গিয়ে আক্রমণ করেন। হামলাকারী কিশোর কোনো খেলোয়াড় ছিলেন না বলেও জানা যায়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!