× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৮:০৯ পিএম

বিসিবির অ্যাডহক কমিটিতে তামিমের সঙ্গে রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিসিবির গত নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে  ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এ অ্যাডহক কমিটি আগামী তিন মাস বিসিবি পরিচালনা করবে এবং নির্বাচন আয়োজন করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়। টাইগার জার্সিতে খেলেছেন ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে আর ৭৮ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৫,২৪৯ রান রয়েছে তামিমের। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট ২৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে।

তামিমের সাথে কমিটিতে আরও রয়েছেন যারা

অ্যাডহক কমিটির সদস্যরা হলেন: তামিম ইকবাল (আহ্বায়ক/সভাপ্রধান) রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

আতহার আলী খান:
এই কমিটির অন্যতম প্রিয়মুখ (সদস্য) আতহার আলী খান। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক। এ ছাড়া জনপ্রিয় ধারাভাষ্যকারও।

মিনহাজুল আবেদীন নান্নু
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আছেন এই কমিটিতে।


 
সৈয়দ ইব্রাহীম আহমদ
এই কমিটির অন্যতম সদস্য সৈয়দ ইব্রাহীম আহমদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক। তার বাবা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মির্জা ইয়াসির আব্বাস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসও এই কমিটিতে আছেন। ঢাকা ব্যাংকের পরিচালক ও তরুণ ব্যবসায়ী তিনি।

ইসরাফিল খসরু
এই কমিটিতে আছেন তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট ইসরাফিল খসরু। তিনি বর্তমান সরকারের অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে।

রাশনা ইমাম
এই কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমাম। তিনি ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা।

ফাহিম সিনহা
সাবেক বোর্ড পরিচালক ও ক্লাব সংগঠক ফাহিম সিনহাও আছেন এই অ্যাডহক কমিটিতে। সাবেক জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক সহসভাপতি এবং পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা।

রফিকুল ইসলাম বাবু
অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু আছেন এই কমিটিতে। ইন্দিয়া রোড ক্রীড়া চক্রের কাউন্সিলরও তিনি।

তানজিল চৌধুরী
এই কমিটির অন্যতম সদস্য তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ইস্টকোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এ ছাড়া তিনি বিসিবির সাবেক পরিচালকও।

মির্জা সালমান ইস্পাহানি
বিসিবির সাবেক পরিচালক মির্জা সালমান ইস্পাহানিও আছেন এই কমিটিতে। তিনি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যারিস্টার।

রূপালী বাংলাদেশ

Link copied!