× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:১৫ এএম

চুক্তি ভাঙার দায়ে পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:১৫ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিয়ম ভেঙে আইপিএলকে বেছে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়েছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। চুক্তিভঙ্গের দায়ে তাকে আগামী এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে আগামী মৌসুমে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে না তাকে।

এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শানাকা। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে স্যাম কারানের চোটজনিত বদলি হিসেবে আইপিএলের দল রাজস্থান রয়্যালসে যোগ দিতে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। 

পিসিবি বিষয়টিকে টুর্নামেন্টের শৃঙ্খলা ও চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। বোর্ডের মতে, শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং লিগের কাঠামোগত মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।

পিসিবির এমন কঠোর সিদ্ধান্তের পর অবশ্য দুঃখ প্রকাশ করেছেন দাসুন শানাকা। এক বিবৃতিতে তিনি বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তান ও পিএসএলের ভক্তদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। লাহোর কালান্দার্সের সমর্থকদের হতাশ করায় আমি সত্যিই দুঃখিত।

রূপালী বাংলাদেশ

Link copied!