× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:১৩ পিএম

শান্ত-ফিজের দাপটে সিরিজ জয়ে বাংলাদেশ, কিউইদের হার ৫৫ রানে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:১৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫৫ রানের জয় পায় স্বাগতিকরা। দলে ফিরেই দুর্দান্ত বোলিং করে ম্যাচের গতিপথ বদলে দেন মোস্তাফিজুর রহমান, নেন ৫ উইকেট। ব্যাট হাতে দীর্ঘদিন পর সেঞ্চুরি তুলে নিয়ে দলের বড় সংগ্রহ গড়তে নেতৃত্ব দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্রুত ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। সৌম্য সরকারও ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এগিয়ে নেন শান্ত ও লিটন দাস।

এই জুটি ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। লিটন কুমার দাস ৭১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন এবং শান্তর সঙ্গে গড়ে তোলেন ১৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষ পর্যন্ত ৯১ বলে ৭৬ রান করে আউট হন লিটন। অন্যদিকে শান্ত ছিলেন অনবদ্য ১১৪ বলে তুলে নেন নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ১১৯ বলে ১০৫ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা।

তবে এই জুটি ভাঙার পর আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। শেষ ১০ ওভারে মাত্র ৬১ রান যোগ করতে পারে স্বাগতিকরা। ফলে ৩০০ রানের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৬৫ রানেই থামে তাদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ইনিংসের শুরুতেই মোস্তাফিজুর রহমান আঘাত হেনে হেনরি নিকোলসকে ফেরান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। উইল ইয়াং, টম ল্যাথাম, নিক কেলি কেউই বড় ইনিংস গড়তে পারেননি।

মাঝে আব্বাস ও কেলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেই জুটি বেশিক্ষণ টিকতে দেননি মোস্তাফিজ। অন্য প্রান্তে নাহিদ রানা ও শরিফুল ইসলামও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে চাপ বাড়ান। বিশেষ করে রানার গতিময় বোলিংয়ে ভেঙে পড়ে কিউইদের মধ্যক্রম।

শেষদিকে ডিন ফক্সক্রফট লড়াই চালিয়ে যান এবং ৭৫ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন। তবে তার এই প্রচেষ্টা কেবল ব্যবধান কমাতেই কাজে আসে। নির্ধারিত ওভারে অলআউট হওয়ার আগেই কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড।

বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন মোস্তাফিজুর রহমান, যিনি ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের দাবিদার হয়ে ওঠেন। তার নিয়ন্ত্রিত বোলিং ও ধারাবাহিক উইকেট শিকারই শেষ পর্যন্ত নিশ্চিত করে বাংলাদেশের সিরিজ জয়।

রূপালী বাংলাদেশ

Link copied!