× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৪৯ এএম

টাইগার ক্রিকেটে ‘অমীমাংসিত’ সাত নম্বর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৪৯ এএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে সাত নম্বর পজিশনটি যেন এক অন্তহীন ধাঁধার নাম। বছরের পর বছর পার হলেও এই পজিশনে একজন কার্যকর অলরাউন্ডার খুঁজে পেতে হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এবার সেই সংকট নিয়ে নিজের অসহায়ত্ব ও ক্ষোভ ঝাড়লেন অধিনায়ক লিটন দাস। 

সরাসরি প্রশ্ন ছুড়লেন— বাংলাদেশে কি আদৌ এমন কোনো খেলোয়াড় আছে, যে সাত নম্বরে নেমে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান কার্যকর হতে পারবে?

সিরিজ শুরুর আগেই লিটন দাস প্রত্যাশা করেছিলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে। কিন্তু মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন মেলেনি। বিশেষ করে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলের মধ্যে ১৬ রান তুলতে ৬ উইকেট হারানোর ঘটনা যেন লিটনের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। 

অতীতে সতীর্থদের আগলে রাখার জন্য খ্যাতি থাকলেও, আজ সংবাদ সম্মেলনে তিনি সরাসরি আঙুল তুলেছেন শেষদিকের ব্যাটিংয়ের দিকে।

লিটন বলেন, প্রথম সংবাদ সম্মেলনে আমি একটা কথা বলেছিলাম যে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব আছে। আমরা চাই তারা আমাদের ব্যাটিংয়ে ইনপুট দেবে। আজকে সুযোগ ছিল, কিন্তু আবারও ব্যর্থ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই তিনি বলেন, বাংলাদেশে এ রকম কোনো খেলোয়াড় আপনার চোখে আছে, যে ৭ নম্বরে খেলবে, ৪ ওভার বোলিং করবে আবার ব্যাটিংও করতে পারবে? থাকলে বলবেন।"

আধুনিক ক্রিকেটের উদাহরণ টেনে লিটন মনে করিয়ে দেন যে, বর্তমান বিশ্বে স্পিনারদেরও ব্যাটিংয়ে দক্ষ হতে হয়। মেহেদী হাসান, রিশাদ হোসেন বা নাসুম আহমেদরা ঘরোয়া লিগে ব্যাটিং পারলেও আন্তর্জাতিক মঞ্চে তাদের ব্যর্থতা দলকে ভোগাচ্ছে। 

লিটন আরও বেলন, ক্রিকেট বিশ্বে যারা স্পিনার হিসেবে খেলে, সব দলেই তারা সঙ্গে ব্যাটিংটাও করে। তা না হলে আপনাকে চায়নাম্যান বোলার হতে হবে, যে বোলিংয়ে মিরাকল ঘটাতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!